রোববার সকালে নাবীনগর উপজেলার বাঙ্গারা বাজার মেইন রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কান্দারপাড় এলাকার সুরুজ মিয়ার ছেলে শরীফ উদ্দিন এবং একই উপজেলার শাহপুর এলাকার মো. সওদাগর মিয়ার ছেলে মো. ইসমাইল।
নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গারা বাজার মেইন রোডে অভিযান চালিয়ে অটোরিকশাসহ তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে অটোরিকশার সিটের ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)