ফলন ভালো হওয়ায় কাটা-মাড়াই শেষে ডাল জাতীয় এ ফসল ঘরেও তুলেছেন তারা। কম খরচ ও অল্প পরিশ্রমে অর্থকরী এ ফসল চাষ করে আর্থিক সচ্ছলতাও ফিরেছে দরিদ্র চরবাসীর।
কুষ্টিয়ার দৌলতপুরে চলতি মৌসুমে তিন হাজার ২২০ হেক্টর জমিতে মাষকলাই চাষ হয়েছিল। এর মধ্যে নদী বেষ্টিত পদ্মার চরাঞ্চলে চাষ হয়েছে দুই হাজার ৪০০ হেক্টর জমিতে। মাষকলাই চাষে চাষিদের বিঘা প্রতি খরচ হয়েছে গড়ে চার হাজার টাকা। আর ফলন হয়েছে বিঘা প্রতি তিন থেকে চার মণ। খরচ বাদ দিয়ে চার হাজার টাকা মণ দরে বিক্রি করে চাষিদের বিঘা প্রতি লাভ হচ্ছে আট হাজার থেকে ১২ হাজার টাকা।
.png)
উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের চাষি সোহেল আহমেদ জানান, এবছর তিনি তিন বিঘা জমিতে মাষকলাই চাষ করেছিলেন। খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। বিঘা প্রতি চার মণ হারে ফলন হয়েছে। খরচ বাদ দিয়ে বেশ ভালো লাভ হয়েছে।
দৌলতপুরের কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, কৃষি বিভাগ পরামর্শের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আধুনিক ও উচ্চফলনশীল জাতের মাষকলাই বীজ সরবরাহ করেছে। এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হয়েছে। এতে মাষকলাইয়ের ভালো ফলন হয়েছে।