ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবককে ডেকে নিয়ে খুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ২ জানুয়ারি ২০২৩
যুবককে ডেকে নিয়ে খুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা
ছবিতে ফয়সাল ইসলাম হৃদয়

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় পূর্ব বিরোধের জেরে ফয়সাল ইসলাম হৃদয় নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার ফয়সালের বড় ভাই পারভেজ হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, মামলায় ছয়জনের নাম উল্লেখ এবং ১২ জন অজ্ঞাতনামাসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে। নিহত ফয়সাল নগরীর দক্ষিণ চর্থা বড়পুকুর পাড় এলাকার বাবু মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ সরকার বলেন, আমরা মামলা নিয়েছি। তবে আসামিদের নাম প্রকাশ করতে পারছিনা। এতে আসামিরা সতর্ক অবস্থানে চলে যাবে। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Advertisement

রোববার ভোরে থার্টি-ফাস্ট নাইটের পার্টি থেকে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ফয়সালকে ডেকে নিয়ে হত্যা করে। জানা যায়, বেশ কিছুদিন আগে ফয়সালের সঙ্গে ঐ গ্রুপের সদস্যদের দ্বন্দ্ব হয়। ঐ সময় তারা ফয়সালকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ফয়সাল ও তার বন্ধুরা নগরীর বড় পুকুর পাড়ের প্রাইমারি স্কুলের সামনে থার্টি-ফার্স্ট নাইটে পার্টি করছিলেন। এ সময় যাদের সঙ্গে ফয়সালের দ্বন্দ্ব ছিল তারা দক্ষিণ চর্থা পশ্চিম পাড়া এলাকায় পার্টি করছিল। পার্টি চলাকালে ফয়সালকে ডেকে নিয়ে যায় তাদের পক্ষের কয়েকজন। পরে তাকে ছুরিকাঘাত করে ও শরীরের বিভিন্ন রগ কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে ফয়সালকে রেখে পালিয়ে যায় সবাই।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!