রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ইসলাম হৃদয় দক্ষিণ চর্থা বড় পুকুরপাড় এলাকার বাবু মিয়ার ছেলে। হৃদয় থাই গ্লাসের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সানজুর মোর্শেদ।
.png)
নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার বলেন, ২-৩ দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে হৃদয়ের দ্বন্দ্ব হয়। ওইদিন সেদিন হৃদয়কে মেরে ফেলবে বলে হুমকি দেয় তারা। শনিবার রাতে হৃদয় ও তার বন্ধুরা বড় পুকুরপাড়ের প্রাইমারি স্কুলের সামনে থার্টি-ফার্স্ট নাইটে আনন্দ-উল্লাস করছিল। যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তারা দক্ষিণ চর্থা পশ্চিম পাড়া এলাকায় পার্টি করছিল। পার্টি চলাকালে হৃদয়কে ডেকে নিয়ে যায় তাদের পক্ষের কয়েকজন। পরে তাকে ছুরিকাঘাত করে ও শরীরের বিভিন্ন রগ কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তাকে রেখে পালিয়ে যায় সবাই।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় কিশোরদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।