ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে চুরির অভিযোগে গ্রেফতার ৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ২ জানুয়ারি ২০২৩
রাণীনগরে চুরির অভিযোগে গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়ি চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লোহাচুড়া বাজার এলাকা থেকে চুরি যাওয়া ভ্যানগাড়িটি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দপুর সাতানিপাড়া গ্রামের ফিরোজ প্রামানিকের ছেলে রাজু প্রামানিক (২০), গোবিন্দপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাহিদ হাসান ওরফে অজো (২০) ও বিষ্ণপুর গ্রামের মৃত ছামচাঁনের ছেলে এমদাদুল ইসলাম ওরফে স্বপন (৩৫)।

Advertisement

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রায় দুই বছর আগে উপজেলার লোহাচুড়া গ্রামের মোংলা নামে এক ভ্যানচালকের ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ঝিনা ব্রিজ এলাকা থেকে চুরি যায়। অনেক খোঁজাখুঁজি করেও তিনি ভ্যান গাড়িটি আর পাননি। এরপর হঠাৎ রোববার লোহাচুড়া বাজারে তার ভ্যানগাড়িসহ একজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ভ্যানগাড়ি ও একজনকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে থানা পুলিশ লোহাচুড়া বাজারে গিয়ে ভ্যান গাড়িটি উদ্ধারসহ রাজুকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার রাজুর দেওয়া তথ্যমতে রাতে অভিযান চালিয়ে জাহিদ ও এমদাদুলকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে ভ্যান চুরির অভিযোগে রাতেই থানায় মামলা দায়ের করা হয়। সোমবার সকালে গ্রেফতার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!