ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৪, ৩ জানুয়ারি ২০২৩
সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয়।  

এর আগে ভোর পৌনে ৪টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি। এদিকে দীর্ঘ কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকা পড়ে বেশকিছু যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে চলাচল করছে ছোট বড় ১২টি ফেরি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!