সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় নগরীর মোগলটুলির গাংচর রোড চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থায়ীয়রা জানায়, মান্নার সঙ্গে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে বেশ কয়েকজন কিশোর মান্নানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে মান্না মারা যায়।
.png)
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, দুই কিশোর গ্রুপের মাঝে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এছাড়া নিহত মান্নার বিরুদ্ধে তিনটি মাদক মামলা ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি নগরীর চথা একালায় থার্টি ফার্স্ট নাইটের পার্টি থেকে গভীর রাতে ডেকে নিয়ে ফয়সাল ইসলাম হৃদয় (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।