ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২ জানুয়ারি ২০২৩
আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় যুবক খুন
ছবিতে নুরুল আবছার

কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে আহত করা হয় নুরুল আবছার নামে এক যুবককে। এ ঘটনায় আটদিন পর সোমবার ভোরে চট্টগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত নুরুল আবছার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডের বিসিক উঠনি বটতলী এলাকার বাসিন্দা ছিলেন।

সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, লিংকরোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুদরত-খালেক বাহিনী ও লিয়াকত আলী বাহিনী নামে দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের মধ্যে একে-অপরের ওপর হামলা-হত্যার একাধিক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে লিয়াকত বাহিনীর নুরুল আবছারকে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই চট্টগ্রাম হাসপাতালে নেয়া হয়। সেখানে আটদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই শাহনেওয়াজ মামলা করেন। এ মামলায় এরই মধ্যে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। অপর আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!