ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
চাঁদপুরে জেলি পুশ করা ১০২০ কেজি চিংড়ি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের আলু বাজার ফেরিঘাট থেকে এক হাজার ২০ কেজি জেলি পুশ করা চিংড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা আলু বাজার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদপুরগামী একটি ট্রলারে তল্লাশি করে এক হাজার ২০ কেজি জেলি পুশ করা চিংড়ি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশ করা চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!