ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় চিংড়িতে জেলি পুশ করে বিক্রি, ধরা খেলেন ব্যবসায়ী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৬ জুলাই ২০২২
বগুড়ায় চিংড়িতে জেলি পুশ করে বিক্রি, ধরা খেলেন ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ

চিংড়ি মাছে সিরিঞ্জ দিয়ে জেলি পুশ করে করা হয় ওজন বৃদ্ধি। পরে ক্রেতাদের কাছে বিক্রি করে অধিক মুনাফা আয়। দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে চলছে তার প্রতারণা। অবশেষে ধরা পড়ল সেই মাছ বিক্রেতা। প্রকাশ্যে আসল তার ভোক্তার চোখ ফাঁকি দেওয়ার চিত্র। গুনলেন জরিমানা।

এমন ঘটনা বগুড়া সদর উপজেলার ফতেহ আলী বাজারের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বের হয়ে আসে এমন তথ্য।

মঙ্গলবার দুপুরে ওই বাজারে অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অর্থদণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ীর নাম শাকিল। তিনি বগুড়া শহরের ফতেহ আলী বাজারে দীর্ঘদিন ধরে মাছ বিক্রি করে আসছেন। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইফতেখারুল আলম রিজভী ডেইলি বাংলাদেশকে জানান, তাদের কাছে খবর ছিল যে ফতেহ আলী বাজারে কিছু মাছ ব্যবসায়ী জেলি পুশ করে ব্যবসা করছেন। জেলি পুশ করায় মাছের ওজন বেড়ে যায়। এতে ব্যবসায়ীরা অবৈধভাবে অধিক মুনাফা আয় করেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহ আলী বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী শাকিলের অপরাধের সত্যতা পাওয়া যায়। ফলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। শাকিল অঙ্গীকার করেছেন, এমন কাজ তিনি আর কখনও করবেন না।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা আরো জানান, শাকিলের দোকানে ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া গেছে। জেলিযুক্ত সব মাছই ধ্বংস করা হয়েছে।

অভিযানে জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তাসহ আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!