ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্যালিকার বাড়ির আমগাছে ঝুলছিল শিক্ষকের লাশ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৪ জানুয়ারি ২০২৩
শ্যালিকার বাড়ির আমগাছে ঝুলছিল শিক্ষকের লাশ
ফাইল ফটো

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালি ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর দেড়টার দিকে শ্যামনগরের কৈখালি থেকে আট কিলোমিটার দূরের গোপালপুর পার্কের পাশে তার শ্যালিকার বাড়ির আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আবুল বাশারের শ্যালিকা জোনাকি বেগম জানান, একদিন আগে বাশার তাদের বাসায় বেড়াতে আসেন। বেশ কিছুদিন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার দুপুরে তার বাড়ি সংলগ্ন একটি আমগাছে বাশারের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

Advertisement

শ্যামনগর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তদন্ত করে বের করতে হবে। তিনি অত্যন্ত মানসিক চাপে ছিলেন বলে জানা যায়। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!