বুধবার দুপুরে চরমার্টিন এলাকার মাকসুদুর রহমান মানিকের জালে ধরা পড়ে এসব ইলিশ। পরে ফেসবুকে মাছের ভিডিও পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়। ছোট আকারের এসব মাছ দেখতে ভিড় জমান আশপাশের লোকজন।
মাছ শিকারি মানিক বলেন, দুপুরে মানিকগঞ্জ বাজারের একটি পুকুরে জাল ফেলি। এ সময় জালে আটটি জাটকা ধরা পড়ে। দীর্ঘক্ষণ এসব মাছ জীবিত ছিল। একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রামের মতো।পুকুরটি মেঘনা নদীর খুব কাছেই। জোয়ারে এসব মাছ পুকুরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
.png)
কমলনগর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সময় নদীর তীরবর্তী প্রায় সব পুকুর তলিয়ে গেছে। হয়তো জোয়ারের পানির সঙ্গে এসব মাছ ঢুকে পড়েছে।