ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইলিশ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন সুজন 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১ নভেম্বর ২০২২
ইলিশ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন সুজন 
মৃত সুজন মল্লিক

বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ সুজন মল্লিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউপির গোড়া পদ্মা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সুজন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউপির পোটকাখালী গ্রামের আক্কাস মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানাধীন স্থানীয় বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোয়াজ্জেম। 

Advertisement

তিনি বলেন, শনিবার রাতে ট্রলারে ১৫ জন জেলে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে রওনা দেন। কিন্তু পথে ওই ট্রলার থেকে পড়ে সুজন নামে এক জেলে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর সোমবার রাতে নলটোনা ইউপির গোড়া পদ্মা এলাকায় সুজনের লাশ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে জেলে সুজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!