ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটক বানিয়ে বহিষ্কার হলেন ছাত্র

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৮, ৫ জানুয়ারি ২০২৩
গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটক বানিয়ে বহিষ্কার হলেন ছাত্র
ফাইল ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটক বানানোর দায়ে ফারদিন হাসান নামে এক কলেজছাত্রকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার উপজেলার দোহালিয়া ইউপির প্রগতি স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মো. আলী উছমানের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। ফারদিন হাসান ওই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, স্কুলমাঠে দাঁড়িয়ে থাকা ছাত্রীদের অগোচরে ভিডিও ধারণ করে টিকটক বানান ফারদিন। পরে ভিডিও টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এ নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। পরে অভিযুক্ত শিক্ষার্থী ফারদিনকে শ্রেণি কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। 

Advertisement

নোটিশে বলা হয়, গত ৩ জানুযারি দ্বাদশ শ্রেণির ছাত্র ফারদিন হাসান কর্তৃপক্ষের অগোচরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ অপরাধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে (ফারদিন) বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!