ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

একটানে খাড়া পাহাড়ের চূড়ায় মোটরসাইকেল, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪০, ২৯ ডিসেম্বর ২০২২
একটানে খাড়া পাহাড়ের চূড়ায় মোটরসাইকেল, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে ইঞ্জিন চালিয়ে একটানে খাড়া পাহাড়ের চূড়ায় ওঠার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২৯ ডিসেম্বর লো প্লাস ভাইরাল নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

২৫ সেকেন্ডের সেই ভিডিও-এর শুরুতে দেখা যায়, খাড়া পাথুরে একটি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মোটরসাইকেলে স্টার্ট দিচ্ছেন এক যুবক। স্টার্ট নেয়ার পরই একটানে পাহাড়টিতে উঠতে থাকেন তিনি এবং দ্রুত সেই পাহাড়টির চূড়ায় পৌঁছে যান।

দৃশ্যটি রীতিমতো লোমহর্ষক। কারণ, বাইকের চাকা হড়কানোর যথেষ্ট সম্ভাবনা ছিল।  একবার যদি চাকা সরে যেত, সেক্ষেত্রে আরোহীকে আর খুঁজে পাওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু আরোহী বেশ সফলভাবেই কাজটি করেছেন।

ভিডিও দেখে বোঝা যায় এর আগেও তার এমন স্টান্ট বেশ কয়েকবার করার অভিজ্ঞতা রয়েছে।

লো প্লাস ভাইরাল নামের হ্যান্ডেলটিতে টুইট হওয়া সেই ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘মাঝেমাঝে অসম্ভবও সম্ভব হয়।’ টুইটার হ্যান্ডেলটিতে ভিডিও শেয়ার হওয়ার পর  ১ লাখ মানুষ সেটি দেখেছেন, ‘লাইক’ বাটনে চাপ দিয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ।

লো প্লাস ভাইরাল মোটরসাইকেল চালকের ছবি-নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। যেসব ব্যবহারকারী দৃশ্যটি দেখেছেন কিংবা ‘লাইক’ দিয়েছেন, তাদের অনেকে দুঃসাহসী বাইকচালকের এ নৈপুণ্যে ব্যাপক বিস্ময় প্রকাশ করেছেন। চালকের প্রশংসাও করেছেন তারা।

রেড রিভার নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি নিজে বিভিন্ন সময়ে মোটরসাইকেলে স্টান্ট করি, কিন্তু এটা রীতিমতো অবিশ্বাস্য ছিল। আরেক ব্যবহারকারী লিখেছেন, ওহ ঈশ্বর! এ বাইকচালক তো মধ্যাকর্ষণ শক্তিকে পেছনে ফেলে দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!