মঙ্গলবার সকালে গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামে ভালুকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলীপ শেখ উপজেলার গফরগাঁও ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের আফাজ উদ্দিন শেখের ছেলে।
জানা যায়, দিলীপ শেখ গফরগাঁও-কিশোরগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।