ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে মাসব্যাপী পুনাক শিল্প-পণ্য মেলা শুরু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ৬ জানুয়ারি ২০২৩
ফেনীতে মাসব্যাপী পুনাক শিল্প-পণ্য মেলা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পুনাক শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠে মেলাটির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ।  

এ সময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাফর উদ্দিন, মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন ও ইস্টার্ন মোটর্সের পরিচালক তাজুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও প্রশাসন ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজিত মেলার সভাপতিত্বে রয়েছেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফেনীর সভাপতি নুসরাত রহমান।

Advertisement

মেলার ম্যানেজমেন্টের পরিচালক মো. ফরহাদ বলেন, দেশের বিভিন্ন পর্যায় থেকে মেলায় ১৫০টি স্টল বসানো হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!