[ দেশজুড়ে ]
ফেনীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বেলাল হোসেনের ঘর থেকে ১৫০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
টাস্কফোর্স সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার মাছিরপুর গ্রামের মনির উদ্দিনের বাড়ির আলতাফ আলীর ছেলে বেলাল হোসেনকে (৪০) নিজ ঘর থেকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। ওইদিন বিকেলে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ফেনীর এসআই মো. আবু তাহের বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন।
.png)
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফেনীর পরিদর্শক মো. মোজাম্মেল হক, এসআই গোপাল কৃষ্ণ দাস, এএসআই মো. আবুল বাশার, সায়েম মিয়া, বাবু অজয় কুমার সাহাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!