ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ৭ জানুয়ারি ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফাইল ছবি

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে মানুষ।

শনিবার সকালে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার রিকশাচালক জামাল উদ্দিন জানান, ঘন কুয়াশা আর বাতাস বইছে। আমরা সকালে রিকশা নিয়ে বাইরে আসতে পারছি না। মানুষ কাজ ছাড়া বাইরে আসছে না। তীব্র শীতের কারণে আমাদের আয় কমে গেছে।

Advertisement

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার রকিবুল হাসান বলেন, বেশকিছু দিন ধরে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকা পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। প্রচণ্ড কুয়াশার চাপ থাকায় সূর্যের দেখা মিলছে না। বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তবে সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!