বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের চেয়ে তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার রেকর্ড হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
তিনি বলেন, গত দুদিন থেকে কমে এসেছে তাপমাত্রা। গতকালের চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা কমে সকাল ৯টার দিকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা না থাকলেও উত্তর-পূর্বকোণ থেকে ৩ নটিক্যাল গতিতে বয়ে যাওয়া হিমেল বাতাসের কারণে ঠাণ্ডা অনুভব হচ্ছে। সামনে আরো কমবে তাপমাত্রা।
এদিকে, শীতে প্রকোপে বেড়েছে নানা শীতজনিত রোগ। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা।