তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। বাতাসের গতিবেগ থাকছে ঘণ্টায় প্রায় ৫-৬ কিলোমিটার। জানুয়ারি মাসের শেষের মধ্যে আরো একটি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে, গত কয়েকদিনের হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা। ভোরে ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
.png)