যশোর বিমানবাহিনীর আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এক সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা নিম্নমুখী। রোববার তাপমাত্রা আরো নেমে এসেছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন পুরো এলাকা; দৃষ্টিসীমা মাত্র ১০০ মিটার। এতে দিনে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সেইসঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত আরো বাড়ছে। এ অবস্থায় চরম দুর্ভোগে সব শ্রেণির মানুষ।
এদিকে, যশোরে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আগামী কয়েক দিন এ ধরনের তাপমাত্রা থাকতে পারে। এছাড়া প্রচণ্ড ঠান্ডার কারণে বেড়েছে শীতজনিত রোগ জ্বর, সর্দি ও কাশি।
.png)
যশোর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান জানান, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সর্দি, কাশিতে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন। শিশুদের যত্নে মায়েদেরকে বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে।