ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৭ জানুয়ারি ২০২৩
মেহেরপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফাইল ছবি

তীব্র শীতে জবুথবু মেহেরপুরের জনজীবন। গেল এক সপ্তাহে দেখা মেলেনি সূর্যের। মধ্যরাত থেকে বেড়েছে শীতের তীব্রতা। আজও দুপুর পর্যন্ত আকাশ ছিল কুয়াশাছন্ন। শনিবার সকাল ৯টার দিকে মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম। 

তিনি বলেন, শনিবার সকাল ৯টার দিকে মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত বুধবার সকাল ৯টার দিকে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বাতাসের আর্দ্রতা সকাল ৬টার দিকে ৯৭, সকাল ৯টার  দিকে ৯৫ এবং দুপুর ১২টার দিকে ৮৩ শতাংশ। আজ মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

Advertisement

এদিকে মেহেরপুরে ক্রমশ শীতের তীব্রতা বেড়েই চলেছে। গেল এক সপ্তাহে দেখা মেলেনি সূর্যের। আজকেও দুপুর পর্যন্ত আকাশ ছিল কুয়াশাছন্ন। ঘনকুয়াশা আর শীতে সাধারণ মানুষ এক রকম গৃহবন্ধী। তবুও জীবন-জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই জবুথবু হয়ে কর্মে বের হয়েছেন খেটে খাওয়া মানুষ। অনেকেই শীত নিবারণে রাস্তা ও পাড়া মহল্লায় আগুন পোহাচ্ছেন। 

অন্যদিকে, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩০ জন শিশু। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিাসর (আরএমও) আব্দুল্লাহ আল মারুফ জানান, তীব্র শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে শিশুরা। একদিনেই ৩০ শিশু শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তবে শিশুদের সুরক্ষায় মায়েদের সচেতন হতে হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!