[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ছাত্রদলের আহ্বায়কসহ কারাগারে দুজন
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলামসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে তাদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় বামৈ বড়বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন সদর থানার এসআই দেবাশিষ তালুকদার।
গ্রেফতারকৃত ফখরুল ইসলাম বামৈ পূর্ব গ্রামের সাবেক মেম্বার জাহির মিয়ার ছেলে এবং রোবেল চৌধুরী সুবিদপুর গ্রামের সেনু মিয়া চৌধুরীর ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া। তিনি জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিস্ফোরক ও এসল্ট মামলায় তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!