শনিবার বিকেলে উপজেলার নয়াবিল ইউপির দাওধারা কাটাবাড়ি পাড়া মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত বিভিন্ন দাগের ৩৫০ একর পাহাড়ি টিলা শ্রেণির খাসজমি চিহ্নিতকরণ, উদ্ধার ও পরিদর্শন করা হয়।
জানা যায়, নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে একটি কালচারাল একাডেমি স্থাপনের দাবিটি ছিল দীর্ঘ দিনের। সেই দাবি পূরণের লক্ষ্যে ও প্রাকৃতিক সৌর্ন্দয্যে ভরপুর গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে প্রায় ৩ ঘণ্টা সময় ধরে পায়ে হেঁটে পাহাড়ি উঁচু নিচু টিলা বেয়ে বেয়ে বিভিন্ন দাগের খাসজমিগুলো পরিদর্শন করেন। এছাড়া ওইসব এলাকার টিলাগুলোতে বন্যহাতির চলাচলের পথও পরিদর্শন করেন তিনি।
.png)
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, আনসার সদস্য ও স্থানীয় আমিনসহ অন্যান্যরা।
চিহ্নিত, উদ্ধারকৃত ও পরিদর্শনকৃত খাসজমিতে কালচারাল একাডেমিসহ গারো পাহাড়ে অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।