[ দেশজুড়ে ]
রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম মিয়া নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মশালেরচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম একই গ্রামের আব্দুল করিমের ছেলে। ইব্রাহিম চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, ইব্রাহিম প্রায় দিনই তাদের বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে জমিতে সেচ দিত। দুপুরে সে সেচ পাম্প দিয়ে জমিতে যায়। এ সময় পাম্পটি চালু না হওয়ায়, সংযোগ ঠিক আছে কিনা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
এ বিষয়ে রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!