[ দেশজুড়ে ]
শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
যশোরের শার্শা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত নয়ন হোসেন উপজেলার বাগআচড়া ইউনিয়নের টেংরা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। নয়ন পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
জানা যায়, নয়ন সকালে অন্য শ্রমিকদের সঙ্গে ঐ একটি বাড়ির দ্বিতীয় তলার ছাদে রড সেটিংয়ের কাজ করছিল। এ সময় একটি রড ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর পড়লে নয়ন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
স্থানীয় ইউপি সদস্য মো. মোজাম্মেল হক গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!