[ দেশজুড়ে ]
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটে শুরু হয়েছে ফেরি চলাচল।
সোমবার সকাল ৮টা থেকে এই রুটে চালু হয় ফেরি চলাচল। এর আগে রোববার রাত ১১টা ৫০ মিনিটের সময় ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।
.png)
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। রাতে নদীতে অনেক কুয়াশা পড়ে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবারো শুরু হয় ফেরি চলাচল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!