[ দেশজুড়ে ]
যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
যশোর সদরের রাজারহাট এলাকায় ট্রাকচাপায় ইদ্রিস আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ আহত হয়েছেন।
সোমবার সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী যশোর শহরের পালবাড়ি এলাকার আব্দুল হালিমের ছেলে। আহত আবুল কালাম আজাদ গাজীরহাট পুরাতন কসবা এলাকার সাইফুর রহমানের ছেলে।
যশোরের নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম বলেন, ইদ্রিস আলী ও আবুল কালাম আজাদ মোটরসাইকেলযোগে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। রাজারহাট বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন। আবুল কালাম আজাদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!