[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত তৌহিদ
নারায়ণগঞ্জ বন্দরের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তৌহিদকে গ্রেফতার করেছেন র্যাব-১১ এর সদস্যরা।
সোমবার দুপুরে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন। এর আগে, রোববার রাতে শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত তৌহিদ একই এলাকার মো. কাদের ছেলে।
ওসি আনিচুর রহমান জানান, বন্দরে ২০১৩ সালের একটি হত্যা মামলার আসামি তৌহিদ। ঐ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন নারায়ণগঞ্জ আদালত। এরপর থেকে পলাতক ছিলেন তৌহিদ। রোববার রাতে তাকে গ্রেফতার করে সদর মডেল থানায় হস্তান্তর করে র্যাব। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!