ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ৯ জানুয়ারি ২০২৩
ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে ভেজাল ও নিম্নমানের সার মোড়কজাত করে বিক্রির দায়ে মিলন আহমেদ নামে এক ব্যবসায়ীকে সাতদিন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মিলন আহমেদ মিরপুর পৌরসভার থানাপাড়া মহল্লার কামাল উদ্দিনের ছেলে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ২০২০ সালে স্থানীয় থানাপাড়া এলাকায় ম্যারিকো অ্যাগ্রোভেট নামে সারের মোড়কজাত করণের লাইসেন্স নেন মিলন আহমেদ। সেখানে নিম্নমানের ভেজাল সার বাইরে থেকে সরবরাহ করে মোড়কজাত করেন তিনি। এরপর সেটি বাজারে বিক্রি করেন। সারের বিষয়ে সন্দেহ হলে সেটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরে সার পরীক্ষা করে ভেজাল শনাক্ত করা হয়। ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ জানান, সার ব্যবস্থাপনা আইনে দোষী সাব্যস্ত হওয়ায় একজনকে সাতদিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!