ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬, ১০ জানুয়ারি ২০২৩
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। 

Advertisement

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন ও একই জেলার পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াাপাড়াার মুসলিম মিয়া। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহন সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহত অনেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!