ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালপাড়ে যুবকের রশি পেচানো মরদেহ, পাশে পড়েছিল হেলমেট-জুতা 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ১১ জানুয়ারি ২০২৩
খালপাড়ে যুবকের রশি পেচানো মরদেহ, পাশে পড়েছিল হেলমেট-জুতা 
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি খালপাড় থেকে বেল্লাল গাজী নামে এক মোটরসাইকেল চালকের গলায় রশি পেচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম রজপাড়া ডিমাপাড়া খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বেল্লাল বরগুনা জেলার আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছুরিকারটা এলাকার সফেজ গাজীর ছেলে। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বেল্লালকে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে যায় হত্যাকারীরা। তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। 

Advertisement

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, বেল্লালকে ভাড়ায় নিয়ে এসে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। তার গলায় রশি পেচানো ছিল। যা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এছাড়া তার হেলমেট এবং জুতা সড়কের পাশে পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!