ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় ট্রলির ধাক্কা, প্রাণ গেল হেলপারের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ১১ জানুয়ারি ২০২৩
অটোরিকশায় ট্রলির ধাক্কা, প্রাণ গেল হেলপারের
সামনের চাকা খুলে যায় ট্রলিটির

কুড়িগ্রামের রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আলুবোঝাই ট্রলির এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার সকালে রাজারহাট-তিস্তা সড়কের উপজেলার ঘোরামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪০ বছর বয়সী মো. লুৎফর রহমান জেলার উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহীল জামাল বলেন, সকালে ঘোরামারা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চাকা খুলে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রলির। এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার নিহত হন। আহত হন ট্রলির চালকসহ আরো তিনজন। পরে তাদের কুড়িগ্রাম সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!