বুধবার বিকেলে হরিণঘাটা বনে অজগরটি অবমুক্ত করে বনবিভাগ। এর আগে, একইদিন দুপুরে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের বাবুল মুন্সির বাড়ির রান্না ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। অবমুক্তির সময় উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার টিম ‘অ্যানিমেল লাভার অব পাথরঘাটা’ পাথরঘাটার সমন্বয়ক আরিফুর রহমান, সদস্য শফিকুল ইসলাম খোকন এবং বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন।
বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন বলেন, অজগরটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করলে এটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
.png)