বৃহস্পতিবার সকালে উপজেলার শাহাজিবাজার মানিকপুর গ্যাস ফিল্ড ঢাকা সিলেট মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের শুকুর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জনায়, সিলেটমুখী একটি মিনিট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া জানান, দুর্ঘটনায়কবলিত গাড়ি দুইটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।