ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কীর্তিনাশায় নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১২ জানুয়ারি ২০২৩
কীর্তিনাশায় নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ইনসেটে জাহান উদ্দিন চোকদার

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে নিখোঁজের পাঁচদিন পর জাহান উদ্দিন চোকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের গোরাইল এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার ভোর ৪টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার রমেশ মাঝি খেয়াঘাটের কাছে নিখোঁজ হন জাহান। তিনি একই এলাকার আমজেদ আলী চোকদারের ছেলে ও মাটিকাটা শ্রমিক ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে কর্মস্থলে যাওয়ার সময় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে মাঝ নদীতে নৌকা থেকে পড়ে যান জাহান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার নিখোঁজের স্থান থেকে এক কিলোমিটার দূরে গোরাইল এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জাহান উদ্দিনের মরদেহটি নদীতে পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!