আটকরা হলেন- ঈদগাঁও উপজেলার ভোমরিয়া ঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে লুৎফুর রহমান, রামুর মণ্ডলপাড়ার ফেরদৌস মিয়ার ছেলে মোহাম্মদ ইমরান হোসাইন, ইসলামবাদের মকবুল আহমদের ছেলে মিজানুর রহমান ও দরগাহপাড়ার বশির আহমদের ছেলে মুফিজুর রহমান।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নুরপাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হাতকড়া, একটি খেলনা পিস্তল,ডিবির পোশাক, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণা করছিলেন তারা। বিভিন্ন স্থানে লোকজনদের আটক করে টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দিতেন।