বৃহস্পতিবার রাতে মামলাটি করেন কুমিল্লা জেলা ডিবি পুলিশের এসআই আনোয়ার হোসেন। এতে তিনজনের নাম উল্লেখসহ আজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
এর আগে, একইদিন সন্ধ্যায় সাগরিকা বিটাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুজন হলেন- মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আজাদ।
.png)
জানা যায়, গত বছরের ডিসেম্বরে কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি নির্বাচনে সহিংসতায় শাকিল হোসেন নামে এক তরুণ নিহত হন। সেই ঘটনায় করা মামলার দুই আসামি সাগরিকা বিটাক মোড়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারের পর আসামিদের নিয়ে ফেরার পথে তাদের সহযোগিরা পুলিশের মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, হামলার ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামিদের একজন মোহাম্মদ রফিককে গ্রেফতার করা হয়। তাকে কুমিল্লা জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।