ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ১২ জানুয়ারি ২০২৩
খুলনায় অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় আন্তঃজেলা অজ্ঞান পার্টি চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক ঘটনায় চেতনা নাশক প্রয়োগ করে চুরির ঘটনায় ডুমুরিয়া থানায়  দুইটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে ডুমুরিয়া থানা পুলিশ কয়েকদিন ধরে একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এসব তথ্য জানান।

Advertisement

ডুমুরিয়া থানা সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে গত বছরের ৯ নভেম্বর বিকেল ৩টার দিকে ডুমুরিয়ার খর্নিয়ায় একটি মুদি দোকানের সামনে ডাবের মধ্যে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে মো. সালাউদ্দিনকে অচেতন করেন। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, এটিএম কার্ড চুরি করে নিয়ে যায় তারা। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডুমুরিয়া থানায় একটি মামলা করা হয়।

এছাড়া গত বছরের ১৭ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে মো. জাকিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদেরকে বা কারা চেতনানাশক প্রয়োগ করে ঘরের গ্রিল কেটে মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় আরো একটি মামলা হয়। মামলা দুইটির অপরাধের ধরন একই হওয়ায় একটা চক্র কাজ করছে এমন ধারণা নিয়ে তদন্তে নামে ডুমুরিয়া থানা পুলিশ।

ডুমুরিয়া থানার ওসি কনি মিয়া বলেন, ডুমুরিয়া থানা এলাকাসহ বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে মোট আটজন আসামিকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে লুণ্ঠিত স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!