[ দেশজুড়ে ]
ইজতেমার পাশে পচা-বাসি খাবার বিক্রি, জরিমানা
অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসক আনিসুর রহমান
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের আশপাশে পচা-বাসি খাবার বিক্রি করায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
জেলা প্রশাসক বলেন, পচা-বাসি খিচুড়ি বিক্রির অভিযোগে ইজতেমা ময়দানের পাশে মুন্নু সিরামিক গেট সংলগ্ন আল্লাহর দান হোটেল মালিককে পাঁচ হাজার টাকা, কামারপাড়া এলাকায় অতিরিক্ত দামে কম্বল বিক্রির অভিযোগে একজনকে চার হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর বিক্রির অভিযোগে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ এবং মুসল্লিদের কাছ থেকে পণ্যের সঠিক মূল্য রাখা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!