[ দেশজুড়ে ]
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এজন্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় চালু হবে ফেরি চলাচল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!