এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে যমুনা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বেশি বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে মাঝ নদীতে আটকা পরে। পরে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।
.png)
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সকাল ৯টার দিকে শুরু হয় ফেরি চলাচল। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাট মিলে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। তবে ফেরি চালুর পর থেকে ঘাট এলাকায় সিরিয়াল অনুযায়ী পার হচ্ছে আটকে থাকা যানবাহনগুলো।