ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ৬ জানুয়ারি ২০২৩
৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

কুয়াশা খানিকটা কমে যাওয়ায় তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় ফেরি চলাচল।

এর আগে ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে বেশকিছু যানবাহন আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে চলাচল করছে ছোট-বড় ১১টি ফেরি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!