ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৮, ৪ জানুয়ারি ২০২৩
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

নৌ দুর্ঘটনা এড়াতে দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পাড়ের অপেক্ষায় বেশ কিছু যানবাহন। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!