ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ৪ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ৭ জানুয়ারি ২০২৩
সাড়ে ৪ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

কুয়াশা কমায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ খালেদ নেওয়াজ বলেন, শনিবার সকাল সোয়া ৭টার দিকে যমুনা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল চালু হওয়ায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো পার করা হচ্ছে।

তিনি বলেন, ফেরির মাস্টাররা খুব সতর্কতার সঙ্গে নৌরুটে ফেরি চালান। তবে সকাল সোয়া ৭টার দিকে যমুনা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে মাঝ নদীতে এনায়েতপুরী ফেরিটি আটকা পড়ে। পরে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!