ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা-বিদেশি মদ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ১৪ জানুয়ারি ২০২৩
টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা-বিদেশি মদ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ও ১ হাজার ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ ও তুলাতলী এলাকা থেকে ইয়াবা ও বিদেশি মদগুলো উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক তুলাতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঘাট হতে সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের সাদা রঙের বস্তা কাঁধে নিয়ে মেরিন ড্রাইভে উঠতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি তার সঙ্গে থাকা বস্তা রাস্তার পাশে জঙ্গলে ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

এছাড়া অপরদিকে, একইদিন ভোরে স্টেশন সেন্টমার্টিন কর্তৃক শাহপরীর দ্বীপের দক্ষিণ বিচ এলাকায় অভিযান চালিয়ে ঝাউবনের ভেতর পাচারের উদ্দেশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪২টি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভেতর থেকে ১ হাজার ৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবা ও বিদেশি মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!