ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ছোট্ট মোমিনের

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ১৫ জানুয়ারি ২০২৩
খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ছোট্ট মোমিনের
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় খেলতে গিয়ে একটি দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে আল মোমিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই শেখ আফজালুর রহমান। 

এর আগে এদিন বিকেলে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কবির হোসেনের দোতলা বাড়িতে ঐ ঘটনা ঘটে। আল মোমিন আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলী আকবরের ছেলে।

Advertisement

এসআই আফজালুর রহমান জানান, শনিবার বিকেলে বাসার ছাদে খেলতে যায় শিশু আল মোমিন। পরে দুর্ঘটনাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় মোমিন। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!