ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফিরছিলেন বাড়ি, বন্যহাতির আক্রমণে পথেই প্রাণ গেল কৃষকের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩, ১৬ জানুয়ারি ২০২৩
ফিরছিলেন বাড়ি, বন্যহাতির আক্রমণে পথেই প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি

কক্সবাজারের রামুতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে রশিদ আহমদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার সন্ধ্যা ৭টার দিকে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে জোয়ারিয়ানালা ইউপির ভালুকিয়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রামু জোয়ারিয়ানালা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। 

স্বজনরা জানান, জোয়ারিয়ানালার ফরেস্ট অফিসের পাশে জমিতে কাজ করতে গিয়েছিলেন রশিদ আহমদ। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ভালুকিয়া নামক স্থানে পৌঁছলে বন্যহাতির সামনে পড়ে যান। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান তিনি।  

Advertisement

জোয়ারিয়ানালার রেঞ্জ কর্মকর্তা কবির উদ্দিন বলেন, রোববার সকালে একটি বন্যহাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। এ সময় ঐ হাতির আক্রমণে ঘটনাস্থলে কৃষকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে রামু থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!