ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালুর স্তূপে মিলল যুবকের গলাকাটা মরদেহ 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ১৬ জানুয়ারি ২০২৩
বালুর স্তূপে মিলল যুবকের গলাকাটা মরদেহ 
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের অভয়নগরে বালুর স্তূপ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বিকেলে উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পাশের বালুর স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, রোববার দুপুরে স্থানীয় লোকজন ভৈরব ব্রিজের পাশে দক্ষিণ দেয়াপাড়া গ্রামে কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন। এ সময় তারা দেখতে পান বালুর ভেতরে গলাকাটা মরদেহ। পরে খবর পেয়ে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও  কালো গেঞ্জি। ডান হাতে রূপার ব্রেসলেট ও অপর হাতে ছিল রূপার আংটি। 

Advertisement

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, ভৈরব ব্রিজের পাশে বালুর স্তূপ থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!